Tuesday, November 29

শুদ্ধতা হে

সিঁড়ির গোঁড়ায় সারা রাত্তির ফট ফট ফট নিস্ফলা
কল চলেছে, জল নেই বুকে। চোখে ঠুলি পরে বাড়িঅলা
টুপি মাথায় শশব্যস্ত ছোটাছুটি করে এ তলা ও তলা ।
টেপ খোলা বুঝি! দরজার ওপাশে কান পাতে চুপি চুপি
ভাবি কই থাকো মিঞা !
শুদ্ধতা হে
শুদ্ধতা হে
শুদ্ধতা হে.....

ভাড়াটেরাও কেউ ‘ব্যাটা খাটাশ’ চিবিয়ে চিবিয়ে বলি
হালারে বানাই ঈশ্বর বেহুশ ছিল দুই দিন, বিষের থলি
আজাইর করে দিছে ঈশ্বরের।' সচকিত গুন গুন গানে
সিঁড়ির গোঁড়ায় কেউ ঝপ করে বেমক্কা কাছে টানে
ছিটকে সরে ভাবি, আরে এইতো !
শুদ্ধতা হে
শুদ্ধতা হে
শুদ্ধতা হে....
জুন ১৪ '১১

No comments:

Post a Comment